হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ

Habiganj Government Mohila College



প্রফেসর মোহাম্মদ আবদুল মজীদ
বিসিএস ব্যাচ-২২
আইডি নং-১২৭৬৮

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ
আবদুল মজীদ ০১ এপ্রিল, ১৯৭৪ সালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার
মেড়াশানী গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি কুমিল্লা বোর্ড হতে সফলতার সাথে ১৯৮৯ সালে এসএসসি এবং ১৯৯১ সালে
এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর
ডিগ্রী অর্জন করেন।
শিক্ষা জীবন শেষে ১৭ আগস্ট ২০০০ সালে তিনি ২২তম বিসিএস পরীক্ষায়
সফলভাবে উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডার পরিবারের সদস্য হন এবং চুনারুঘাট
সরকারি কলেজ, চুনারুঘাট, হবিগঞ্জ এ প্রভাষক পদে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে তিনি ১৬ ডিসেম্বর ২০২৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।
কর্মজীবনে বিভিন্ন সময় তিনি সিলেট বিভাগের মুরারী চাঁদ সরকারি কলেজ,
সিলেট, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ , সরকারি এম, সি কলেজ, সিলেট এ
সফলভাবে দায়িত্ব পালনের পর ১৬ ডিসেম্বর, ২০২৫ সাল হতে হবিগঞ্জ
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের পদ অলঙ্কৃত করছেন।

অধ্যক্ষের বাণী

মানব শিশু হিসাবে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। তার মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে মনুষ্যত্ব অর্জন করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। একটি দেশকে উন্নতির শেখরে পৌঁছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যা অত্যন্ত জরুরী। এরই আলোকে নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জাতি গঠনে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ বদ্ধপরিকর।

হবিগঞ্জ জেলার একমাত্র সরকারি নারী শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ সরকারি মহিলা কলেজটি ১৯৮৫ সালে হবিগঞ্জসহ আশেপাশের এলাকার নারী শিক্ষার্থীদের সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণে কাঙ্খিত পরিবর্তন। আর এ লক্ষ্যে শিক্ষার্থীদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াসে এ উদ্দেশ্য বাস্তবায়ন হবে এটাই প্রত্যাশা করি।